ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করবো: শহীদুল ইসলাম বাবুল

কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করবো: শহীদুল ইসলাম বাবুল


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করবো: শহীদুল ইসলাম বাবুল

ফরিদপুর: কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কৃষকদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিলো। তাই কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় নি। আগামীতে ধানের শীষের বিজয় হলে কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
রবিবার বিকেলে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ড টার্মিনালে আয়োজিত উপজেলা কৃষক দলের এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবুল।

বাবুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে, মানুষের ভোটের অধিকার রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এই কৃষক সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ (ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েবা ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না।

সমাবেশ শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শতশত দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গার এক্সপ্রেস ওয়ের গুরুত্বপূর্ণ এরিয়া প্রদক্ষিন করে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৪   ১৬০ বার পঠিত  |