ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশাল বিভাগীয় শীর্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশাল বিভাগীয় শীর্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশাল বিভাগীয় শীর্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা

পটুয়াখালী: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা পঞ্চমবারের মতো সাফল্যের ধারা অব্যাহত রেখে বরিশাল বিভাগীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। অক্টোবর মাসে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৫২.৪ শতাংশ কাজ করে এই ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে উপজেলাটি।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের এই কার্যক্রমটি মূলত শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের উপর পরিচালনা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে দুমকি উপজেলায় নিবন্ধনের চিত্র ছিল চোখে পড়ার মতো।
জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১২৮টি, অর্জন হয়েছে ২০০টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৩৫টি, অর্জন হয়েছে ৫২টি। শতাংশের হিসাবে, এই উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১৫৬ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ১৪৮ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন দাঁড়িয়েছে ১৫২.৪% যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে। টানা পাঁচবার সেরা হওয়ার এই কৃতিত্বের জন্য দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে ব্যক্তিগতভাবেও অক্টোবর মাসের সেরা নির্বাহী অফিসার ঘোষণা করা হয়েছে।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, টানা পাঁচবার সেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের এই সমন্বিত প্রচেষ্টার ফলেই জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় দুমকি উপজেলা তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৫   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ