ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সভাপতি লিটন ও সম্পাদক অনুকুল আগৈলঝাড়ার আস্কর জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ’র ত্রি-বাষিক নির্বাচন

সভাপতি লিটন ও সম্পাদক অনুকুল আগৈলঝাড়ার আস্কর জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ’র ত্রি-বাষিক নির্বাচন


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ার আস্কর জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ’র ত্রি-বাষিক নির্বাচন

বরিশাল: আগৈলঝাড়ার আস্কর জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড’র (ব্যবস্থাপনা কমিটি) ত্রি-বাষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি সম্পাদকসহ ৬ জন নির্বাচিত হয়েছেন। রোববার সকালে আস্কর জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ এর নিজস্ব কার্যালয়ে সভাপতি শিক্ষক বিমল মল্লিক’র সভাপতিত্বে নির্বাচনী ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সদস্য বৃন্দের সামনে আগামী তিন বছরের জন্য যারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি (কমিশনার) ও আগৈলঝাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন।আস্কর জনকল্যাণ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ’র নবনির্বাচিত সভাপতি লিটন বৈদ্য, সম্পাদক অনুকূল চন্দ্র বাড়ৈ, সহ-সভাপতি সুনির্মল মজুমদার, কোষাধ্যক্ষ সুবল অধিকারী, সদস্য কুমুদ হালদার ও সমীর কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম কামরুল হাসান এবং আগৈলঝাড়া সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ ফরহাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

তিন বছর মেয়াদে গত ২৫ সনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, মনোনয়নপত্র জমা দানের শেষ সময় ছিল গত ২৩/ ১০/২৫ বাছাইয়ের তারিখ ছিল ২৬/১০/২৫ নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সম্পাদক পদে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও, সভাপতি পদে দু’জন মনোনয়নপত্র দাখিল করে।

সভাপতি পদে হীরালাল অধিকারী’র মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল হয়। পরবর্তীতে তিনি আপিল করলে ৩/১১/২৫ বরিশাল জেলার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন তার আবেদনপত্র খারিজ করে দেন। অন্যসব পদে প্রতিদ্বন্দি না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দিতায় রোববার বিজয়ী হন।

জানাগেছে ১৯৮৫ সালে আস্কর জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়, ২০০২ সালে সরকারি (অনুমোদন) রেজিস্ট্রেশন পায়। ৪৮ শতাংশ সম্পত্তির উপর নিজস্ব কার্যালয় রয়েছে, বর্তমানে সদস্য সংখ্যা ১০৭১ জন থাকলেও ভোটার সংখ্যা ছিল ৯২১ জন।

এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি লিটন বৈদ্য বলেন আস্কর জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ’র উন্নয়নে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যসহ এলাকার সবার ভালো পরামর্শ গ্রহণ করে তাদেরকে সাথে নিয়ে কাজ করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৮   ৩৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ