ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » কোরআনের শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে:অধ্যাপক হেসাব উদ্দিন

কোরআনের শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে:অধ্যাপক হেসাব উদ্দিন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


কোরআনের শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে:অধ্যাপক হেসাব উদ্দিন

পাবনা: সুজানগরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে সুজানগর পৌরসভার ভবানীপুর কুটিপাড়া মসজিদে এ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, শহীদুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক- ই আযম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা জহরুল ইসলাম, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন ভবানীপুর কুটিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশিকুর রহমান, ব্যবসায়ী ইয়াকুব আলী প্রামানিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক আব্দুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, কুরআন মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। দ্বীনি শিক্ষার মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবতা ও চরিত্র গঠন সম্ভব। শিশুদের ছোটবেলা থেকেই কুরআনের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন, যাতে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। কোরআনের শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং সমাজে নৈতিকতা ও মানবতা বৃদ্ধি করে।

তিনি আরও বলেন, কোরআনের নৈতিক শিক্ষা ছাড়া সমাজে নৈতিক চরিত্র অবক্ষয় হয় এবং আগামী প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে।
অনুষ্ঠানে ৩৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম । অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ উপস্থিত ছিলেন। এ সময় নিউজিল্যান্ড প্রবাসী সুমনের পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার প্রদান করা হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:৩১:০৪   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ