ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫


পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল:পিরোজপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎রবিবার (১৬ নভেম্বর) রাতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎

‎গ্রেপ্তারকৃত মিজানুর জামান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের নুরুজ্জামান ফকিরের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ওই বাসায় বসবাস করছিলেন। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে আসামি মো. মিজানুর জামানের (৪৮) বাসার শয়ন কক্ষে ওয়াড্রবের ভেতরে লুকিয়ে রাখা একাধিক ব্যাগ থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নীল রঙের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট ৩০০টি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

‎

‎এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ তৎপরতার ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:২৮   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ