![]()
পিরোজপুর: নাজিরপুরে মোটর সাইকেল চাপায় মো. নুর আলম (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে মঙ্গলবার(১৮নভেম্বর) রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার পরিবার সুত্র নিশ্চিত করেছেন। এর আগে ওই দিন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটর সাইকেল চালক আরিফুল ইসলামও গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ভ্যান চালকের বাড়ি ভোলায়, তিনি উপজেলার কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থাণীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় উপজেলা সদরের সরকারী মহিলা কলেজের সামনের একটি ব্যাগের দোকানের কর্মচারী মো. আরিফুল ইসলাম দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানচালক নুর আলম রাস্তা পার হয়ে হাসপাতালের দিকে যাওয়ার সময় মোটর সাইকেল তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে সেখানে তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১১:১০ ৪৬ বার পঠিত | ● নাজিরপুর ● নিহত ● সড়ক