ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে বিএনপির মনোনয়নবঞ্চিত এক মঞ্চে ৭ প্রার্থী

নবীনগরে বিএনপির মনোনয়নবঞ্চিত এক মঞ্চে ৭ প্রার্থী


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


নবীনগরে বিএনপির মনোনয়নবঞ্চিত এক মঞ্চে ৭ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোয়নকে কেন্দ্র করে বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সারাদেশে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে। গতকাল বুধবার (১৯/১১)নবীনগর হাইস্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় দ্বিধা বিভক্তি বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে উঠেছেন, তাদের দাবী এ সাতজনের যে কোন একজনকে মনোনয়ন দিতে হবে।

চারভাগে বিভক্ত বিএনপির একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি মনোনিত এম এ মান্নান। অপর গ্রুপে রয়েছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক নাজমূল হোসেন তাপস। অন্যটিতে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদ। আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম।

এই চারনেতাসহ মঞ্চে যে সাত নেতা রয়েছেন তারা হলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ,ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এড.রাজিব আহসান চৌধুরী পাপ্পু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন,সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু,সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু,পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ,জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা/কর্মীরা।

বক্তারা বলেন,অচিরেই আমাদের পছন্দের প্রার্থী কে চুড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে।আমরা সেই দিনের অপেক্ষায় আাছি,আমরা চাই,দলীয় হাইকমান্ড মনোনয়ন পরিবর্তন করে তৃনমুল নেতা/কর্মীদের মনের ইচ্ছা পূরণ করে প্রার্থীতা চুড়ান্ত ঘোষণা করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৬:৩২   ৫১৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ