ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিএনপির বিজয়ের লক্ষ্যে মহিলা দলের উঠান বৈঠক

লালমোহনে বিএনপির বিজয়ের লক্ষ্যে মহিলা দলের উঠান বৈঠক


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


লালমোহনে বিএনপির বিজয়ের লক্ষ্যে মহিলা দলের উঠান বৈঠক

ভোলা: লালমোহন উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) বিজয় সুনিশ্চিত করতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার দেলোয়ার হোসেন পন্ডিত বাড়িতে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেত্রীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভোটাররা তাদের প্রার্থীকে ভোট দিতে পারেননি। তবে এবার সময়ের পরিবর্তন হয়েছে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ফেব্রুয়ারী মাসে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। ওই নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে। ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীক তথা বিএনপির প্রার্থী হচ্ছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) তিনি একজন সৎ ব্যক্তি। সামনের নির্বাচনে এই আসন থেকে তাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। কারণ তিনি নির্বাচিত হলে কোনো দুর্নীতি হবে না। তার হাত ধরেই ভোলা-৩ আসনে ব্যাপক উন্নয়ন হবে।
লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ছালেহা বেগমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিনের সঞ্চালনায় এ সময় ইয়াসমিন আক্তার মুন্নি, বিউটি ইমরান, মরিয়ম বেগম, মাইনুর বেগম এবং নিশু আক্তারসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২০:৫৯   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ