ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

পটুয়াখালী: কুয়াকাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে ব্যোম মেশিন ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ইমরান গাজী নামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাজীর ঘের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ম্যাজিস্ট্রেট অবৈধ বালু উত্তোলনের সত্যতা পান এবং ব্যোম মেশিনসহ ড্রেজারটি জব্দ করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় ইমরান গাজীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশ ও জনপদ ঝুঁকিতে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড কারও জন্যই মঙ্গলজনক নয়। আইন ভাঙলে অবশ্যই শাস্তি পেতে হবে। কুয়াকাটা এলাকায় অবৈধ ড্রেজার মেশিন কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, মাটি ও বালু উত্তোলনে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৮:৪৪   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ