ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে দুই দিনের ব্যবধানে তিন অপমৃত্যু

পীরগঞ্জে দুই দিনের ব্যবধানে তিন অপমৃত্যু


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


পীরগঞ্জে দুই দিনের ব্যবধানে তিন অপমৃত্যু

ঠাকুরগাঁও: পীরগঞ্জে দুই দিনে তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার ও বৃহস্পতিবার পানিতে ডুবে শিশুর মৃত্যু, ১১৫ বছর বয়সী বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ও অটো রিক্সায় গলার ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাচন ডুমুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজ চন্দ্র রায়(৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে। বাড়ির উঠানে খেলা করা সময় পরিবারের লোকজনের অগচরে পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
বৃহস্পতিবার উপজেলার বিশমাইল গ্রামে ১১৫ বছর বয়সী পরেশ চন্দ্র রায় তার গোয়াল ঘরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। একই দিন পৌর শহরের কলেজ বাজার সাদ্দাম স্টোরের সামনে মহিলা ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী সিম্মি আক্তারের (১৭) গলায় থাকা ওড়না অটো রিক্সার চাকায় পেঁচিয়ে মারা যায়। সে একই জেলার বালীয়াডাঙ্গী উপজেলা পূর্ব সরলিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৬   ৫৬ বার পঠিত  |