ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পুঠিয়ায় কসমেটিকসের দোকানে অভিযান,২ লক্ষ টাকা জরিমানা

পুঠিয়ায় কসমেটিকসের দোকানে অভিযান,২ লক্ষ টাকা জরিমানা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


পুঠিয়ায় কসমেটিকসের দোকানে অভিযান,২ লক্ষ টাকা জরিমানা

রাজশাহীর: পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা ।

অভিযানের সময় কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট, কাঁচামালের মান, লেবেলিং ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেবেল ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়া লাইসেন্সবিহীন ৩টি পণ্য উৎপাদনের প্রমাণও মেলে।

এ বিষয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘পুঠিয়া উপজেলা প্রশাসন, র‍্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান এখনো অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৬   ২৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ