ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বাঘায় কলা গাছের আঁশ থেকে উৎপাদন হচ্ছে ফাইবার

বাঘায় কলা গাছের আঁশ থেকে উৎপাদন হচ্ছে ফাইবার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


বাঘায় কলা গাছের আঁশ থেকে উৎপাদন হচ্ছে ফাইবার

রাজশাহী: বাঘা উপজেলায় প্রথম বারের মতো শুরু হয়েছে কলা গাছ থেকে ফাইবার উৎপাদন । রাজশাহীর বাঘা উপজেলায় শখের বসে এই কার্যক্রম শুরু করেছেন স্থানীয় চার তরুণ উদ্যোক্তা- শানাউল কবির (শামিম), আব্দুস সালাম, স্বপন ও হাসমত আলী (ময়না) - যৌথভাবে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন তারা।

প্রথমে তারা মাঠ থেকে কলার গাছ সংগ্রহ করে তা কেটে কোষ ছাড়িয়ে নেয়, পরে আধুনিক মেশিনের মাধ্যমে আঁশ বের করেন। শেষে পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে তৈরি করেন দামি ফাইবার ।

উদ্যোক্তারা জানান, কলার গাছের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে এই ফাইবার তৈরি করা সম্ভব, যা পরবর্তীতে টুপি,ব্যাগ, দড়ি, জুতা ও পোশাক শিল্পে ব্যবহার করা যাবে, এবং কলা গাছ দিয়ে ফাইবার বা আশ বের করার পর মেশিন থেকে কলা গাছের বর্জ্য গুলো বিশেষ জৈব সার হিসেবেও ব্যবহার করা হচ্ছে ।

তারা আরও বলেন, এ উদ্যোগ সফল হলে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয়ভাবে কলা চাষ বেশি হওয়ায় কাঁচামালের কোনো সংকট নেই বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতে এই ফাইবার বিদেশে রপ্তানির করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:১৯   ২৭২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ