ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৪ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

লালমোহনে ৪ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


লালমোহনে ৪ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

ভোলা: লালমোহন উপজেলায় ১০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার সংলগ্ন বেতুয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের বিশেষ কম্বিং অপারেশনে জব্দকৃত এসব অবৈধ বেহুন্দি জালের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো জনস্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, এসিল্যান্ড কার্যালয়ের নাজির কাম-ক্যাশিয়ার মো. মেহেদী হাসান, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৮:৪৭   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ