ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী মৃত্যু

গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী মৃত্যু


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী মৃত্যু

পটুয়াখালী-২: (বাউফল) আসনের গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে বরিশাল সেনানিবাস সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।
মধ্যরাতে সিএমএইচ থেকে ঢাকায় নেওয়ার পথে বরিশালের রুপাতলী এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি-বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কোটপাড়ায় নেওয়া হয়।
শুক্রবার বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি কৃষক ফেডারেশন ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণসংহতি আন্দোলনের এমপি প্রার্থী ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩০:১০   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ