![]()
বরিশাল: আগৈলঝাড়ার বাকাল গ্রামের সমাজ সেবক ও ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হীরালাল বাড়ৈ (৬৮) দীর্ঘদিন অসুস্থ্য থাকার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।তার ছেলে দেবরাজ বাড়ৈ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক। গতকাল শনিবার বিকেলে হীরালাল বাড়ৈর মৃত্যুতে ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্ট্রীক্রীয়া সম্পন্ন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৯:১১ ১৭০ বার পঠিত | ● আওয়ামীলীগ ● আগৈলঝাড়া ● ইন্তেকাল ● নেতা