ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় থানার এসপি মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি

আগৈলঝাড়ায় থানার এসপি মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় থানার এসপি মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি

বরিশাল: আগৈলঝাড়া সদরের থানার সামনে এসপি মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এঘটনায় দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরে থানার সামনে এসপি মাকেটে অবন্তিকা টেলিকম এন্ড ইলেকট্রনিক্স’র ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল শনিবার ভোরে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। ভোর ৬টার দিকে চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৮০ থেকে ১০০টি অ্যান্ডয়েড মোবাইল ফোন, নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়।

এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অপু দে। গতকাল শনিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে দেখে প্রতিষ্ঠানের তালা ভাঙ্গা, ভিতরে ঢুকে দেখেন মুল্যবান অ্যান্ডয়েড মোবাইল ফোন ৮০ থেকে ১০০টি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল। পরে পুলিশকে সংবাদ দিলে এসআই সমীর বিশ্বাস ব্যবসা প্রতিষ্ঠানে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী পূর্ব বাকাল গ্রামের নেপাল দাস(২৭)কে আটক করেছে পুলিশ।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিলে মামলা রের্কড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২২:৫২   ১২৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ