ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

কাঁঠালিয়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে এই লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে উপজেলার বটতলা বাজার, উপজেলা সদরের বাসষ্ট্যান্ড ও উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
তারেক রহমানের ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপি নেতা আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলীমুল ইসলাম আলীম মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণের পূর্বে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রয়াত উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ অলিউর রহমান রিয়াজ আকনের কবর জিয়ারত করেন এবং পরিবারে খোঁজ খবর নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৩৪   ১১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ