ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষকদের তিনদফা দাবী আদায়ে পুর্নদিবস কর্মবিরতি

কাঁঠালিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষকদের তিনদফা দাবী আদায়ে পুর্নদিবস কর্মবিরতি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


কাঁঠালিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষকদের তিনদফা দাবী আদায়ে পুর্নদিবস কর্মবিরতি

ঝালকাঠি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার ২৩ নভেম্বর থেকে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি শুরু হবে।
গত ১নভেম্বর কেন্দ্র থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সহকারী শিক্ষকদের শুরুতে ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
ঐক্য পরিষদে সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠন এবং ৫টি মিশ্র সংগঠনসহ মোট ১১টি সংগঠন এ দাবী আদায়ে মাঠে রয়েছে।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক শাহীনুর আকতার বলেন, ‘সরকারকে আমরা যথেষ্ট সময় দিয়েছি, এর মধ্যে দাবি মেনে নেননি।

বাধ্য হয়ে আজ রোববার থেকে সোমবার পর্যন্ত (২৩ ও ২৪) অর্ধদিবস এবং ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে পরীক্ষা বর্জন ও ১১ডিসেম্বর থেকে অনশন কর্মসূচি পালন করা হবে। সারা দেশের প্রাথমিক শিক্ষকদের এ কর্মসূচি সফলভাবে পালন করার আহবান জানান তিনি।
ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সদস্য মাঈনুদ্দীন নিউটন বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে শিক্ষকরা দিশেহারা।এভাবে চলতে থাকলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৭   ১২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ