ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় সফরে ভোলা জেলা প্রশাসক’র মতবিনিময়

মনপুরায় সফরে ভোলা জেলা প্রশাসক’র মতবিনিময়


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


মনপুরায় সফরে ভোলা জেলা প্রশাসক’র মতবিনিময়

ভোলা: নবনিযুক্ত জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান’র উপজেলাসমূহ সফরের অংশ হিসেবে মনপুরা উপজেলা সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

এসময় মনপুরার নদীভাঙ্গন রোধ, পাকা রাস্তা চওড়াকরন, দ্বীপ উপজেলা মনপুরাকে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুতের আওতায় আনা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি ও সার্বিক উন্নয়নের বিষয় তুলে ধরা হয়।

এছাড়াও সকাল ১০ টায় জেলা প্রশাসক ভোলা থেকে মনপুরায় সফরে এসে আগুনে পুড়ে যাওয়া রামনেওয়াজ চৌমহনী বাজার পরিদর্শন করেন। পরে তিনি মনপুরায় নির্মিতব্য বেড়িবাঁধের কাজ, লঞ্চঘাট, ভোটকেন্দ্র ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, ইসলামী আন্দোলন’র আমীর মুফতী এনায়েতুল্লাহ, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামসুদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, যুবদল সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা এনসিপির সমন্বয়কারি মোঃ নুরনবী, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা ইউনুছ, মার্কাজ মসজিদের খতিব মুফতী মোঃ ইউসুফ, ইউপি সদস্য আবদুল জলিল, মোঃ সুমন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৫   ২২২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ