ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জোড়পূর্বক সাংবাদিকের বাড়ির গাছ কেটে নিলো ইউপি সদস্য

দোহারে জোড়পূর্বক সাংবাদিকের বাড়ির গাছ কেটে নিলো ইউপি সদস্য


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


দোহারে জোড়পূর্বক সাংবাদিকের বাড়ির গাছ কেটে নিলো ইউপি সদস্য

ঢাকা: দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের বাড়ির পশ্চিম সীমানার অনেকগুলো ফলজ ও কাঠ গাছ জোড় করে কেটে ফেলেছে প্রতিবেশী আলমাছ গং।
সরেজমিনে দেখা গেছে, গত ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার) নুরু মণ্ডল ওরফে নুরু মেম্বরসহ স্থানীয় কিছু মানুষকে নিয়ে এককভাবে একজন সার্ভেয়ার ডেকে নিজের সীমানা নির্ধারণ করে নেয় এবং সেই সীমানায় থাকা আম, কদম, মেহগনি, বড় বেল,কলা, পেপে সহ প্রায় ১২/১৪ টি গাছ আলমাছ (৫২) পিতা- সামেদ আলী, বাধন (১৫) পিতা- আলমাস, আনোয়ার (৩৫) পিতা- সামেদ আলী, কাশেম (৬২), কাশেমের বড় ভাইয়ের ছেলে, আলমাসের স্ত্রী এরা সবাই মিলে দুপুর আনুমানিক ১২টা থেকে ১.৪৫মি. এর মধ্যে কেটে ফেলে রেখে যায়।

এসময় বাড়ির সকল পুরুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিল। উল্লেখ্য যে, আন্তা গ্রামের সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের বাড়ির পশ্চিম সীমানার পাশে এক টুকরো জমি আলমাছ কিছুদিন আগে কিনে নেয়, এরপর থেকেই আলমাছের স্ত্রী, ছেলে বাধাঁদানসহ সাংবাদিকের পরিবারকে নানানভাবে হুমকি ধমকি দিতে থাকে (সে সময় আলমাছ বিদেশে ছিল) এক পর্যায়ে সাংবাদিকের পরিবারের লোকজন কিছু গাছ ও ডালপালা কেটে দেয়।
এ ঘটনায় ২২ নভেম্বর (শনিবার)সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম দোহার থানায় উপস্থিত হয়ে আলমাছের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে আলমাছের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সীমানা নিয়ে সাংবাদিক মনিরের সাথে বনিবনা হচ্ছিল না। কথাকাটি হয়েছে, তবে আমার পক্ষ থেকে কোন হুমকি-ধুমকি দেওয়া হয় নাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২২:২৪   ১৮৪ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ