ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ভেড়ামারা ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


ভেড়ামারা ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কুষ্টিয়া: ভেড়ামারায় তারুণ্যের উৎসবে উপজেলা ইউএনও কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের জমকানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টার সময় ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজ মাঠে খেলাটি আনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম তিনি বলেন তারুণ্যের উৎসব ২০২৫ ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো।

আমাদের মানবিক গুণাবলী খেলাধুলার মধ্যে থেকে গড়ে ওঠে। বর্তমান সমাজে যে ধরনের মাদকের আগ্রাসন তরুণ সমাজকে ঘিরে ধরেছে এখান থেকে বাঁচতে হলে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে কিন্তু খেলার মাঠ কমে গেছে যেসব মাঠ ফাঁকা আগে ছিলো এখন সেসব জায়গায় বড় বড় বিল্ডিং বাড়ি উঠে গেছে। এখন যদি আমরা সরকারিভাবে এইগুলো পৃষ্ঠপোষকতা না করি তাহলে এক সময় সব হারিয়ে যাবে।আমরা খেলাধুলা কে মাঠে নিয়ে আসলে তাহলে যুব সমাজ নেশা থেকে দূরে থাকবে।

খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। এই খেলায় ৬টি ইউনিয়নের ৬ টিম, ১ টি পৌরসভা ১টি উপজেলার টিম, মোট ৮ টিমের নক আউট পর্বের খেলা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডা: গাজী আশিক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ দর্শকরা খেলা উপভোগ করেন। আজকে যে দুটো দল খেলা অংশগ্রহণ করেন তারা হলেন উপজেলা ক্রিকেট একাদশ বনাম চাঁদগ্রাম ক্রিকেট একাদশ আজকের খেলায় চাঁদ গ্রাম ক্রিকেট একাদশ ২৪ রানে বিজয়ী হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৭:০৪   ২০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ