ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর প্রেসক্লাব ৪০ বছরে পদার্পণ

নবীনগর প্রেসক্লাব ৪০ বছরে পদার্পণ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫


নবীনগর প্রেসক্লাব ৪০ বছরে পদার্পণ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর প্রেসক্লাব তার দীর্ঘ পথচলায় কালের স্বাক্ষী হয়ে ৪০ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে শনিবার বর্ণাঢ্য আয়োজনে প্রেস ক্লাব চত্বরে কেক কেটে,আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করে সাংবাদিকরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,,সাবেক সেক্রেটারি আসাদুজ্জামান কল্লোল,কার্যকরী কমিটির অন্যতম সদস্য শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাইদুল আলম সোরাফ, উদযাপন পরিষদের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি জহিরুল বুলবুল,সাবেক সহ সভাপতি মো: ইব্রাহিম খলিল,সহ সাধারন সম্পাদক কামরুল ইসলাম,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু,সাংবাদিক শাহ্ নুর খান আলমগীর, আবু কাউছার,জামাল হোসেন পান্না,মিঠু সুত্র ধর পলাশ,মোহাম্মদ আবদুল হাদী,মাহবুবুর রহমান,তানজিনা আক্তার শিলা প্রমূখ।

এ সময় বক্তারা প্রেস ক্লাবের চার দশকের যাত্রাপথ,প্রেসক্লাবের উন্নয়ন,স্থানীয় সাংবাদিকতার ব্যার্থতা সার্থকতা তুলে ধরেন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেস ক্লাবের ভূমিকার প্রশংসা করে এক্যবদ্ধ থাকার প্রত্যয় করেন। পরে দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৮:২১   ৫২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ