ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪০০ রোগী

আড়াইহাজারে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪০০ রোগী


সফুরউদ্দিন প্রভাত, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


আড়াইহাজারে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪০০ রোগী

নারায়ণগঞ্জ: আড়াইহাজরে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে রোববার দিনব্যাপী ৪০০ হত দরিদ্র্র রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর আড়াইহাজার পৌর শাখার উদ্যোগে এ সেবা প্রদান করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, জাসাসের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা প্রমুখ।
মাহবুব মোল্লা জানান, চক্ষু, গাইনী, মেডিসিন, শিশুসহ পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকগন চার শতাধিক রোগিকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিকে কেন্দ্র করে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা শিবপুর গ্রামের নুরুল ইসলাম নুরু (৫২) বলেন, আমি দীর্ঘসময় ধরে ডায়বেটিকস এ ভ‚গতেছি। টাকা অভাবে চিকিৎসা নিতে পারছিনা। এ ক্যাম্পে এসে ডায়বেটিকস পরীক্ষা করিয়েছি। চিকিৎসা সেবার পর বিনামূল্যে আমাকে পর্যাপ্ত ওষুধ দেয়া হয়।
নৈকাহন থেকে আসার বিলকিছ বেগম (৫০) জানান, তিনি তার চোখ দেখিয়েছেন। চিকিৎসক তাৎক্ষনিকভাবে পরীক্ষা করে ড্রপসহ ওষুধ দিয়েছেন। এখন ভালো লাগছে। এ আয়োজনে এলাকাবাসী অনেক উপকৃত হয়েছে আগামীতেও এ আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তিনি।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘ ‘চিকিৎসা সেবা থেকে প্রান্তিক মানুষের বঞ্চনা বহুদিনের। বিশেষ করে নারীরা অনেক সময় চিকিৎসকের কাছেই ও যেতে পারেন না। বিএনপির সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের চিকিৎসাসহ মৌলিক সেবাগুলো প্রদানের ব্যবস্থা করে আসছে।

বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য চিকিৎসা পাওয়া আজও কঠিন এ বাস্তবতায় পৌর জাসাস এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে তাদের মানবিকতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও দলের পক্ষ থেকে এমন আরও উদ্যোগ নেওয়া হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩২   ১১২ বার পঠিত  |