ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী-৬ আসন: (হাতিয়া) বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবের রহমান শামীমের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) উপজেলার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক আহবায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। পথসভায় জনগণের মনোভাব বিবেচনার অনুরোধ করছেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এ সময় নেতাকর্মিরা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ সময় বিএনপি নেতা তানভীর বলেন, আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিরাগত যাকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছেন। হাতিয়া দ্বীপে সাড়ে সাত লক্ষ মানুষের মনোভাব বিবেচনা করেই নোয়াখালী-৬ হাতিয়া আসনে বহিরাগত শামীমকে পরিবর্তন করে হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবী জানান। এতে তাকেই সবাই মেনে নিবেন বলে মন্তব্য করেন। এসময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:২২   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ