ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে তিন মনোনয়ন বঞ্চিত নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে তিন মনোনয়ন বঞ্চিত নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


আড়াইহাজারে তিন মনোনয়ন বঞ্চিত নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ-২: (আড়াইহাজার) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর অনুসারীরা। রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরে বিএনপির কার্যালয় মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থকরা এতে অংশগ্রহণ করে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের করে মনোনয়ন বঞ্চিতদের মধ্য থেকে মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানিয়ে বিক্ষোভকারীরা ‘আড়াইহাজারের মনোনয়ন মানি না মানবোনা, এ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন’ এই ধরনের ¯েøাগান দেয়। ওই সময় উপজেলা সদরের যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এনিয়ে মনোনিত ও মনোনয়ন বঞ্চিত উভয় পক্ষের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দলীয় সূত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জে-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহিলা দলের এক নেত্রীসহ চারজন নেতা। তারা হলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। তাদের প্রত্যেকেই মনোনয়ন পেতে বিএনপির হাই কমাণ্ডে কাছে দৌঁড়ঝাপ করেছিলেন। কিন্তু দল চূড়ান্তভাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দেন। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন বঞ্চিত বাকি তিনজন প্রার্থী ও তাদের সমর্থকরা গত ১৮ নভেম্বর রাতে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে মশাল মিছিল করেছিলো।

ওই রাতে মনোনীত প্রার্থী কর্মী সমর্থকরা পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। যতই দিন যাচ্ছে এ নিয়ে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল ক্রমশই বেড়েই চলছে।
এ ব্যপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এবার মনোনয়ন প্রত্যাশী নেতার বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, বিতর্কহীন ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সবদিক বিবেচনা করে দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দিয়েছে। সর্বশেষ আমার সবাই ধানের শীষের লোক। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আড়াইহাজারে ধানের শীষকে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:১৮   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ