ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

রংপুর: দিনাজপুর শহরের বিশ্বরোড সংলগ্ন এ্যাপটাচ কমিউনিটি মিলনায়তনে ইসলামি জন কল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর শাখার উদ্যোগে আজ রোববার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আঞ্জুমান মুফিদুল ইসলাম, দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু’র সভাপতিত্বে আয়োজিত সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলাম প্রধান কার্যালয়ের ঢাকার যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ লোকমান আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (সিভিল) মো. শামসুজ্জামান ও ব্রাঞ্চ এফেয়ার্স এন্ড কো- অডিনেশন অফিসার (শাখা কার্যক্রম) মো. শামসুল আবেদীন, স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. এমএ মজিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. লুৎফুন কবীর বকুল, ডা. মুহ. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মহসিনুল কালাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু, মো. সিদ্দিকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. ডা. ইসতিয়াক চৌধুরী ও আজিজুল ইকবাল চৌধুরী।

প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি অতিরিক্ত সচিব (অব.) সৈয়দ লোকমান আহমেদ বলেন, অবিলম্বে দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:৫১   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ