ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » মানুষের মাঝে শাসন ও শোষনের জন্য বিভেদ তৈরি করা হয়:তাসভীর উল ইসলাম

মানুষের মাঝে শাসন ও শোষনের জন্য বিভেদ তৈরি করা হয়:তাসভীর উল ইসলাম


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


মানুষের মাঝে শাসন ও শোষনের জন্য বিভেদ তৈরি করা হয়:তাসভীর উল ইসলাম

কুড়িগ্রাম: আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। মানুষের মাঝে শাসন ও শোষনের জন্য বিভেদ তৈরি করা হয়। আমরা ক্ষমতায় গেলে সেই বিভেদ থাকবে না। কুড়িগ্রামের উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় কথাগুলো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট বিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাসভীর উল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের মহেষের দোকান সংলগ্ন নাওডাঙ্গা এলাকায় এ মতবিনিময় সভা হয়।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামীলীগ শুধু সনাতনীদের ব্যবহার করেছে, তাদের কোনো উপকারে আসেনি। শুধু ভোটের সময় তাদের গুরুত্ব দিয়েছে। এছাড়া সব সময় অবহেলা করেছে। আমরা নির্বাচিত হলে এ অবস্থা থাকবে না। সমাজের সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আওয়ামীলীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে ফেলেছে, হাজার হাজার কোটি টাকার লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে। আসছে নির্বাচনে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের সহযোগীতা করবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মহসিন আলী, রমেশ সাহা, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক জমিদার রায়, বিএনপি নেতা শফিকুল ইসলাম, স্থানীয় হিন্দু সমাজের প্রতিনিধি গনেশ চন্দ্র দত্ত ও পঞ্চানন রায় প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৪   ১৮৭ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ