ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুর -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর জনসভা

পিরোজপুর -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর জনসভা


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫


পিরোজপুর -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনসভা

পিরোজপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির রাজনীতিতে নতুন গতি ফিরে এসেছে। দীর্ঘদিনের বিভক্তি ও মতপার্থক্য ভুলে উপজেলা ও জেলার বিএনপির জ্যেষ্ঠ ও তৃণমূল নেতারা এক মঞ্চে সমবেত হয়ে বিশাল সমাবেশে অংশ নেন।
বর্ষীয়ান নেতা আলহাজ্ব রুহুল আমিন দুলাল ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার পর এই ঐক্য আরও সুদৃঢ় হয় বলে মনে করছেন স্থানীয়রা। রবিবার বিকেল ৩টার দিকে শহীদ মোস্তফা খেলার মাঠে এ ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে একসঙ্গে একই মঞ্চে দাঁড়ানোকে বিএনপির নির্বাচনী ময়দানে শক্তিশালী অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, অতীতে আওয়ামী লীগের হামলায় রুহুল আমিন দুলালের বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। মামলা-হামলা, জেল-জুলুমসহ নানা নির্যাতনের মধ্যেও তিনি ১৭ বছর ধরে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে মামলা পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক মো. নজরুল ইসলাম খাঁন, জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শামীম মিয়া মৃধা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, সাবেক আহবায়ক অ্যাড. রফিকুল ইসলাম বাবুল,পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল।

এন

বাংলাদেশ সময়: ২০:২০:০৮   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ