ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের তল্লাশিতে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের তল্লাশিতে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের তল্লাশিতে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী: দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজায় পুলিশের নিয়মিত তল্লাশিতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রোমান মোল্লা (৩৫)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লার ছেলে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
দুমকি থানার এসআই আবু তালেব জানান, টোলপ্লাজায় স্থাপিত চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় রোমানের কাছ থেকে গাঁজার বস্তাটি উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নেওয়া হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৯:০০   ৭৭ বার পঠিত  |