ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে তীক্ষ্ণ বাঁক,বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে তীক্ষ্ণ বাঁক,বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে তীক্ষ্ণ বাঁক,বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

পটুয়াখালী: থেকে কুয়াকাটা পর্যন্ত ৮৩ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত রুট। পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর এবং একাধিক মেগাপ্রকল্পের কারণে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এখানে। তবে সড়কজুড়ে অন্তত ২০টি তীক্ষ্ণ বাঁক এবং প্রায় ১৫টি বাজার গড়ে উঠেছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে; এতে সাধারণ মানুষ থেকে পর্যটক পর্যন্ত প্রাণ হারাচ্ছেন।
সরজমিনে দেখা গেছে, লেবুখালী সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত কয়েকটি বাঁক এতটাই তীক্ষ্ণ যে এক পাশ থেকে অন্য পাশের গাড়ি দেখা যায় না। ফলে চালকদের হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়, এবং এর ফলে সংঘর্ষ বা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটছে।
দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোর মধ্যে রয়েছে- বসকবাজার মোড়, শাখারিয়া, ব্রিকসফিল্ড, কেওয়াবুনিয়া, মহিষকাটা, চুনাখালী, আমড়াগাছিয়া খানকা, ডাক্তারবাড়ি, ঘটখালী, তুলাতলী, একে স্কুল চৌরাস্তা, ছুটিকাটা, মানিকঝুড়ি, খুরিয়ার খেয়াঘাট, খলিয়ান, কল্যাণপুর ও বান্দ্রা। এসব বাঁকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অনেক ক্ষেত্রে প্রাণহানিও।

শাহাদাত হোসেন নামে একজন পরিবহন চালক বলেন, ‘বেশির ভাগ বাঁকে সামনের দৃশ্য দেখা যায় না। বড় যানবাহন এলে সামাল দেয়া খুবই কঠিন হয়ে যায়। আমাদের গাড়ি চালাতে হয় প্রচণ্ড ঝুঁকিতে। মাঝে মাঝে চোখের সামনে দুর্ঘটনা ঘটে। প্রায়ই দেখি গাড়ি উল্টে যাচ্ছে। কিন্তু মানুষের প্রাণহানি ঘটলেও কোনো সমাধান নাই।
মহাসড়কের ওপর অবস্থিত হেতালিয়া বাঁধঘাট, বদরপুর, বসাক বাজার, শাখারিয়া, মহিষকাটা, আমতলী, খুরিয়ার খেয়াঘাট, পাখিমারাসহ অন্তত ১৫টি বাজারে সারাক্ষণ মানুষের ভিড় লেগেই থাকে। হঠাৎ রাস্তা পারাপার, ট্রলি-ভ্যানের জট এবং দোকানের সামনে স্থায়ী ভিড় মিলিয়ে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা থাকে। তথ্য বলছে, চলতি বছরে এই মহাসড়কে ২০০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো সবার নজরে থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার লিমন জানান, ‘ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে প্রাথমিকভাবে বিভিন্ন সিগন্যাল ও চিহ্ন বসানো হয়েছে। তবে বাঁকগুলো সরল করা ব্যয়বহুল ও কঠিন কাজ। ভাঙা-কুয়াকাটা ফোর লেন প্রকল্প বাস্তবায়ন হলে জমি অধিগ্রহণের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলো সোজা করার বিষয়ে সরকার ভাবছে।’

অপরদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার জানান, ‘সড়কের পাশে বহু বছর ধরে বাজার গড়ে উঠেছে। চাইলেও তা একবারে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে নিরাপদ দূরত্বে বাজার স্থানান্তরের চেষ্টা চলছে, যাতে পথচারী ও বাজারের লোকজন সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পায়।’
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করছেন। তীক্ষ্ণ বাঁক, সড়কের ওপর বাজার এবং অপর্যাপ্ত সাইনেজের কারণে এটি দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক হিসেবে পরিচিত। স্থানীয়রা দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাঁক সরলীকরণ, বাজার স্থানান্তর এবং যথাযথ সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩২   ৯৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ