ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালিত

আমতলীতে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালিত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫


আমতলীতে আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ পালিত

বরগুনা: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই শ্লোগান নিয়ে মঙ্গলবার সকালে আমতলীতে র‌্যালি, আলোচনাসভা ও জারিগানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে।
সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বরগুনা জেলার দায়িত্বরত উপপরিচালক রুপ কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শ্যামল কৃষ্ণ কর্মকার, বরগুনা প্রেসক্লাবের সভাবেক সভাপতি সিবিডিবির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, আমতলী থানা পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ভারপ্রাপ্ত ম্যানেজার চার্চিল দাস, এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন ও মৃদুল চন্দ্র সরকার প্রমুখ।

একই দিন মঙ্গলবার সন্ধ্যায় আল হেলাল চত্ত্বরে এনএসএস এডুকোর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় ১৫দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মোমবাতি প্রজ¦লন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফ অংশগ্রহন করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪০   ৪১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ