ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়া জেলা প্রশাসক সাথে মতবিনিময় সভা

কাঁঠালিয়া জেলা প্রশাসক সাথে মতবিনিময় সভা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


কাঁঠালিয়া জেলা প্রশাসক সাথে মতবিনিময় সভা

ঝালকাঠি: নব যোগদানকৃত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এর সাথে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মজিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম, সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, কাঁঠালিয়া সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. বায়জেদুর রহমানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন।
সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে কাঠালিয়া উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সুযোগ-সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক সবার মতামত গুরুত্বসহকারে শোনেন এবং সব ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৬   ৫৯ বার পঠিত  |