ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আলফাডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুর: আলফাডাঙ্গায় ছয় দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাপসী চক্রবর্তীর সঞ্চালনায় এসময় রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার অফিসার ইনচার্জ(ওসি)শাহজালাল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মাসুদুল হাসান।
উপজেলা সমন্বয়কারী তাপসী চক্রবর্তী বলেন, প্রথম দুই দিনে আলফাডাঙ্গা সদর ও বুড়াইচ ইউনিয়ন, দ্বিতীয় ও তৃতীয় দিনে টগরবন্দ ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়ন এবং শেষ দুই দিনে বানা ও পাচুড়িয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আমাদের কোর্স কো-অর্ডিনেটর ও রিসোর্স পারসনরা উপস্থিতি সকল জনপ্রতিনিধিদের গ্রাম আদালত সম্পর্কে সার্বিক বিষয়ে ধারণা প্রদান করেন। আশা রাখি এ প্রশিক্ষণের ফলে গ্রাম আদালত পরিচালনা করতে সুবিধা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:১৪   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ