ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » অবৈধ বালুমহালে অভিযান, বিশ লক্ষ টাকা অর্থদণ্ড

অবৈধ বালুমহালে অভিযান, বিশ লক্ষ টাকা অর্থদণ্ড


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫


অবৈধ বালুমহালে অভিযান, বিশ লক্ষ টাকা অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়: নবীনগর উপজেলার নাসিরাবাদ বালুমহালে অবৈধ ভাবে উত্তোলন সংবাদে প্রশাসন অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (২৭/১১) এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মানস চন্দ্র দাস। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

সুত্র জানায়, নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের অংশ হিসেবে নবীনগর উপজেলাধীন শ্যামগ্রাম ইউনিয়নের বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উক্ত ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় একাধিক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়।ষা ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১১ ধারার সুস্পষ্ট লংঘন। উক্ত ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত ডালিম মিয়া (৩৪), পিতা- মো: মিন্টু মিয়া, নাসিরাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়াকে দোষী সাব্যস্ত করে ১০০০০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদণ্ড; অর্থদণ্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক মামলায় মো: আনোয়ার হোসেন (৪১), পিতা- মো: হারুন অর রশিদ, কালঘরা, নবীনগর ব্রাহ্মণবাড়িয়াকে ঐ আইনের একই ধারায় দোষী সাব্যস্ত করে ১০০০০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদণ্ড; অর্থদণ্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নাসিরাবাদের বিশিষ্ট ব্যবসায়ী শাহদাদ হোসেন পায়েল এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স এই বালু মহালের ইজারা পায়।
ইজারার শর্ত ভঙ্গ ও সীমানা অতিক্রম করে দিনে ও রাতে বালু উত্তোলন করছেন সামিউল ট্রেডর্স নামের এই প্রতিষ্ঠান। এতে করে নদীর তীরবর্তী সোনাবালুয়া ঘাট, এমপি টিলা, নুরজাহানপুর, ঈদগা মাঠ ও কবরস্থানসহ নদী পাড়ের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন,অর্থদণ্ডের অর্থ সর্বমোট ২০০০০০০/- (বিশ লক্ষ) টাকা তাৎক্ষণিকভাবে আদায় হয়। আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। গত সপ্তাহেও বালু মহলের অভিযান করে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এ ধরনের অভিধান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩১   ২২৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ