ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

পাবনা: চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সাথে খেলাধূলা করছিল রাব্বি। এ সময় রাস্তার অপরপ্রান্তে দৌড়ে যাওয়ার সময় জগন্নাথপুর থেকে পাবনাগামী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়া একটা দ্রুত গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। পরে ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১২:৩৪   ৬৭ বার পঠিত  |