ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা

ভাঙ্গায় মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা


সাইফুল ইসলাম শাকিল,ভাঙ্গা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


ভাঙ্গায় মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা

ফরিদপুর: মটর ওয়ার্কার্স ইউনিয়ন (১০৫৫) এর ভাঙ্গা থানা অঞ্চল পরিচালনা শাখার ২১ সদস্য বিশিষ্ট সদ্য-কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়ের পৌর সভার পূর্ব হাসামদিয়া গ্রামের সুগন্ধা পাম্প সংলগ্ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) এর
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুবআলী মোল্লা।

ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের ভাঙ্গা থানা অঞ্চল পরিচালনা সদ্য-কমিটির সভাপতি জাহাঙ্গীর মাতুব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী কামরুল, ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ- সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ এ ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের বিজয় হলে, সে বিজয় হবে এ অঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের বিজয়। তাই শ্রমিকদের কল্যাণে ও তাদের অধিকার রক্ষায় আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি।

এর আগে দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, ভাঙ্গা থানা অঞ্চল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ মাতুব্বর, কার্যকরী সহ-সভাপতি কদরআলী মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি মজিবর মুন্সী, লিটন মাতুব্বর, কোষাধ্যক্ষ জয়েন ব্যাপারী প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৫:১৪   ৪০৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ