![]()
খুলনা: পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া ও খেশরা (শাহাজাদপুর) সংযোগ সেতুর কাছাকাছি কপোতাক্ষ নদীতে এক অজ্ঞাতনামা (পুরুষ) ব্যক্তির ভাসমান মরদেহের সন্ধান পাওয়া গেছে। রবিবার দুপুরে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসী ও প্রশাসনকে জানান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণও জানা যায়নি। এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি শনাক্ত করতে চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। সর্বোপরি, এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৫ ৪২ বার পঠিত | ● অজ্ঞাত ● উদ্ধার ● পাইকগাছা ● ব্যক্তি ● মরদেহ