ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:মাসুদ সাঈদী

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


 জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:মাসুদ সাঈদী

পিরোজপুর: ইসলাম মানুষের সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত, ব্যক্তিজীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন- সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে। একজন ইমামকে যেমনিভাবে নামাজ, রোজা, হজ, জাকাত সম্পর্কে আলোচনা করতে হবে, তেমনিভাবে সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি সামাজিক অপরাধ সম্পর্কে এবং একই সাথে দ্বীন প্রতিষ্ঠা অর্থ্যাৎ আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনার জন্য জনগণকে সচেতন করে তুলতে হবে। তবে এ দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে ইমামরা বাধাগ্রস্ত হতে পারেন।

সেক্ষেত্রে সব বাধা উপেক্ষা করে সৎ সাহসিকতার পরিচয় দিতে হবে। বাধা আসার ভয়ে শরিয়তের কিছু অংশ প্রকাশ করা, কিছু অংশ গোপন করার অবকাশ নেই। মনে রাখতে হবে, নবীরাও দ্বীনের বাণী প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। তাই বলে তারা রিসালাতের কাজ ছেড়ে দেননি। নবীদের সেই দায়িত্ব এখন ওলামায়ে কেরামের ওপর ন্যস্ত। তাই বাধা-বিপত্তি উপেক্ষা করে এ দায়িত্ব আঞ্জাম দিতে হবে।

রবিবার (৩০ নভেম্বর) নাজিরপুর আলিয়া মাদরাসা চত্ত্বরে সরকারী কর্মক্ষেত্রে কওমী সনদের মূল্যায়ন ও ইমাম মুয়াজ্জিনদের সরকারীভাবে সম্মানী ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, নাজিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন।

তিনি বলেন,”ইসলামের সোনালি যুগে সমাজ, রাষ্ট্র পরিচালিত হতো মসজিদকে কেন্দ্র করে। বিচারকার্য পরিচালনা করা হতো মসজিদে। সমাজ ও রাষ্ট্র পরিচালনার জ্ঞান বিতরণ করা হতো মসজিদ থেকেই। সেই ইতিহাস আমরা ভুলে গেছি। মসজিদকে আমরা ধর্মীয় একটি স্থান ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। ইসলামকে আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। উলামা হযরতগণকে ইসলামের সোনালী যুগের সেই ইতিহাসকে আবার ফিরিয়ে আনতে হবে।”

ইমাম সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন,”মসজিদের ইমামগণ যেমন জাতির আমলগত সংস্কারের যিম্মাদার, তেমনি আক্বীদাগত সংস্কার ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও পুরাপুরি দায়িত্বশীল। বাতিল আক্বীদা ও মতবাদকে খন্ডন করা এবং ভ্রান্ত চিন্তাধারার মূলোৎপাটন করা তাদের প্রধান দায়িত্ব। যদি আল্লাহ তায়ালার একত্ববাদ পরিপন্থী কোন আওয়াজ উঠে অথবা রাসূল (ছাঃ)-এর রিসালাতের অবমাননা করা হয়, তাহলে এই ধরনের ভ্রান্ত চিন্তাধারা সম্পর্কে জাতিকে অবগত করা ইমামদের কর্তব্য।”

মাসুদ সাঈদী বলেন,”দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এর মধ্যে কয়েকটি মসজিদ ব্যতীত বাকিগুলো বেসরকারিভাবে পরিচালিত হয়ে থাকে। এসব মসজিদ কমিটি অনেক সময় ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করে না। তাই ইমাম-খতিবদের স্বার্থ ও সম্মান সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করতে হবে।”

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের মাধ্যমে আল্লাহর দয়ায় জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইমামদের জন্য রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়ন করে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেবে ইনশাআল্লাহ।”

বাংলাদেশ ইমাম সমিতির নাজিরপুর উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালণায় ইমাম সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরপুর উপজেলা সভাপতি মাহবুবুর রহমান ফিরোজীসহ ইমাম সমিতির বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও অন্যান্ন নেতৃবৃন্দ। এসময় নাজিরপুর উপজেলার প্রায় সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:৪১   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ