ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে গুলিভর্তি রিভালবারসহ আটক ২

সুজানগরে গুলিভর্তি রিভালবারসহ আটক ২


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


 সুজানগরে গুলিভর্তি রিভালবারসহ আটক ২

পাবনা: সুজানগরে জোরপূর্বক ফসলি জমি থেকে মাটি কাটতে গিয়ে অস্ত্রসহ ২ ব্যক্তি আটক হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অস্ত্রসহগ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের টিক্কা সরদারের ছেলে শাকিল সরদার ও ফারদিন সরদার।

এ ঘটনায় উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের শাহিন আলম নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।

মামলা সূত্রে জানাযায়, সরকার কর্তৃক স্থানীয় একটি বালু মহাল টেন্ডারের মাধ্যমে পায় সিকদার ট্রেডার্স। কিন্তু এদিন সিকদার ট্রেডার্সের কর্ণধার সোহেল সিকদারের লোকজন বালু মহাল ছাড়াও জোড়পূর্বক ওই গ্রামে ব্যক্তি মালিকানা জমিতে মাটি কাটতে যায় ।

এ সময় স্থানীয় গ্রামের লোকজন বাধা দিলে গ্রামবাসির উপর রিভালবার দিয়ে গুলি চালানোর চেষ্টা করলে ওই দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ শাকিল সরদার ও ফারদিন সরদার নামে দুইজনকে একটি গুলিভর্তি রিভালভার সহ গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৮   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ