![]()
পিরোজপুর: কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা হলরুমে কাউখালী উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার স্বজল মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহ আলম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আরএসডিএম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৬ ৪৩ বার পঠিত | ● কাউখালী ● বিদায় সংবর্ধনা