ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

চাটমোহরে সহকারী শিক্ষকদের মানববন্ধন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


চাটমোহরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

পাবনা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তাবায়নের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

এ সময় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক রবিউল করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, শিক্ষক নেতা শাহরিয়ার কবির, আব্দুল মতিন, মোতালেব হোসেন, মোক্তার হোসেন, শ্রাবন্তী রহমান, নাসরিন আক্তার পাপড়ী প্রমুখ। এ সময় উপজেলার ১৫৫ স্কুলের প্রায় এক হাজারেরও অধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, যতোই প্রধান শিক্ষক বা অভিভাবক দিয়ে পরীক্ষা নেওয়া হোক, এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এতে আমরাও কষ্ট পাচ্ছি। আমরা দেশ গড়ার কারিগর। অথচ আমাদেরকে অবহেলা করা হচ্ছে। আমরা হেরে যাওয়ার জন্য রাস্তায় নামিনি। কতোজনকে শোকজ করবে? আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব। আমাদের দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শার্ট ডাউন কর্মসূচি পালন করব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫৮   ১৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ