ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ভোটের দিন ভোটবাক্স সুরক্ষা,ভোটের দিন মব ও ধাঙ্গা রক্ষার জন্য কটোর ব্যবস্থা নিতে হবে:ড. রেজা কিবরিয়া

ভোটের দিন ভোটবাক্স সুরক্ষা,ভোটের দিন মব ও ধাঙ্গা রক্ষার জন্য কটোর ব্যবস্থা নিতে হবে:ড. রেজা কিবরিয়া


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


ভোটের দিন ভোটবাক্স সুরক্ষা,ভোটের দিন মব ও ধাঙ্গা রক্ষার জন্য কটোর ব্যবস্থা নিতে হবে: ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ: সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবাকে হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ। আমাকে শেখ হাসিনার কাছে বাবা হত্যার বিচার চেয়ে পাইনি। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন।

তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। দেশের চান্দাবাজ, দুর্নীতিবাজ,ভুমিখেকোদের মুলৎ উৎপাটন করাই আমার মুল লক্ষ্য ও উদ্দ্যেশ্য । স্বপ্নের মতো গড়ে তুলবো নবীগঞ্জ ও বাহুবলকে। সবাই অবাক হয়ে দেখেবে বাংলাদেশের মধ্যে নবীগঞ্জ ও বাহুবল হবে একটি মডেল উপজেলা যে স্বপ্ন আমার বাবা দেখতেন। আমি ৩৫টি দেশের উন্নয়নে কাজ করেছি এখন শেষ বয়সে আমার দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমরা মেধা ভিত্তিক সরকার চাই। আমি কথায় নয়, কাজে বিস্বাসী, আমার বাবা নবীগঞ্জ নিয়ে স্বপ্ন দেখতেন, সেই রকম উন্নয়ন করবো, সেটা দেখলে মানুষ অবাক হবেন, আমি নবীগঞ্জ ও বাহুবলে টেকনিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট করবো। নাসিংয়ের জন্য ডিগ্রীর ব্যবস্থা করবো। আমার দাদা বাড়ি নবীগঞ্জ দাদি বাড়ি বাহুবল, এখানে আমার নারীর টান রয়েছে। শুধু নবীগঞ্জ নয় সিলেট শহরকে একটি আর্দশ্য শহর বানাবো।

আমাদের এলাকায় স্কুল কলেজ এতো উন্নতমানের নয়, আমাদের এলাকায় উন্নত মানের স্কুল কলেজ গড়ে তুলতে হবে, শিক্ষার মান আরও উন্নত করতে হবে। আমাদের শিক্ষারমান আশানুরুপ নয়। আমার বাবা একজন অনির্বাচিত অর্থমন্ত্রী হয়ে কি করেছেন আপনারা দেখেছেন, আমি নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়নে কাজ করবো। আমি আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যূর সন্নিকটে আছেন, তার জন্য দোয়া মাহফিল করার জন্য এসেছি। আওয়ামীলীগের আমলে খালেদা জিয়াকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়েছে। তাকে হাসপাতালে ঔষুধ পত্র সেবা দেয়নি।

বুধবার ৩ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে তার নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শুরু আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় এসব কথা বলেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মজিদুর রহমান ও সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ মিয়া, সহ সভাপতি মোঃ ছালিক মিয়া, শাহ দারা আলী, সহ সাধারন সম্পাদক এডভোকেট জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার, বাহুবল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান চান মিয়া, প্রফেসার মুস্তাহিদ আহমদ, শফিউল আলম বজলু, কয়ছর আহমদ, মুর্শেদ চৌধুরী, আব্দুর রকিব, ডাঃ সাহাজাহান আহমদ শাজন ,আব্দুল আলীম ইয়াসিনী,যুবদল নেতা জয়নাল আবেদিন,শাহিন তালুকদার প্রমুখ।
পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোটের দিন ভোটবাক্স সুরক্ষা, ভোটের দিন মব ও ধাঙ্গা রক্ষার জন্য কটোর ব্যবস্থা নিতে হবে। বর্তমানে নির্বাচনের সুষ্টু পরিবেশ বিরাজ করছে।
পরে বেগম থখালেদা জিয়ার আশুরোগ মুৃক্তি কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রুস্তমপুর নয়মৌজা দাখিল মাদ্রাসার সুপার অধ্যক্ষ মাওলানা সাজাজ্জাদুর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৪৮   ১৬১ বার পঠিত  | ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ