ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

আমতলীতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


 আমতলীতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত
বরগুনা: ‘নিরাপদ, অন্তভুক্তিমূলক এবং সমতাপূর্ন অনলাইন পরিবেশ নিশ্চিত করতে আমাদের করনীয়’ শ্লোগান নিয়ে বুধবার সকালে বিশ^ প্রতিবন্ধী দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছারের সভাপত্বি এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
বিকেলে লোকজ রিসোর্স সেন্টারে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ^ প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপত্বি অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড বিশন আমতলীর এরিয়া ম্যানেজার ভিুদান বিশ^াস, তাজমেরি লিখন, মৃদুল চন্দ্র সরকার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৭   ২৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ