![]()
বরগুনা: ‘নিরাপদ, অন্তভুক্তিমূলক এবং সমতাপূর্ন অনলাইন পরিবেশ নিশ্চিত করতে আমাদের করনীয়’ শ্লোগান নিয়ে বুধবার সকালে বিশ^ প্রতিবন্ধী দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছারের সভাপত্বি এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
বিকেলে লোকজ রিসোর্স সেন্টারে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ^ প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপত্বি অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড বিশন আমতলীর এরিয়া ম্যানেজার ভিুদান বিশ^াস, তাজমেরি লিখন, মৃদুল চন্দ্র সরকার প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৫:১৭ ১৮১ বার পঠিত | ● আমতলী ● দিবস ● বিশ্ব প্রতিবন্ধী