ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ভূমিকম্প আতঙ্ক ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

ভূমিকম্প আতঙ্ক ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


ভূমিকম্প আতঙ্ক ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

 ব্রাহ্মণবাড়িয়া: সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কের প্রেক্ষাপট ও দেশজুড়ে মানুষের মধ্যে যে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে, তা থেকে মুক্তি এবং জাতির সার্বিক শান্তি কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বীরগাঁও মালিক ভরসা মাজার প্রাঙ্গণে মনির হোসেন এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে আলেম-উলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক কর্মকাণ্ডে জড়িত নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। কুরআন তিলাওয়াত ও দুআ-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাওলানা আল আমিন হোসেন।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশের মানুষকে ভূমিকম্পসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করার জন্য প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে জাতির শান্তি-শৃঙ্খলা বজায় থাকা, মানুষকে হিংসা-বিদ্বেষ ও অন্যায়-অবিচার থেকে মুক্ত রাখার দোয়াও করা হয়।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য একটি সতর্কবার্তা। তাই সকলকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা-ইস্তিগফার ও দোয়া করার আহ্বান জানান তারা। পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

দোয়া মাহফিল শেষে দেশের উন্নতি, অগ্রগতি, জান-মালের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:১৬   ৩৩২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ