ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো:নজরুল ইসলাম

নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো:নজরুল ইসলাম


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো:নজরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া: “আমি আপনাদেরই সন্তান আপনাদের সেবা করতে চাই,মানবসেবাই আমার কাজ। আমি আপনাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও সর্মথন কামনা করছি, আমি নির্বাচিত হলে নবীনগর কে একটি মডেল নবীনগর উপজেলা হিসেবে গড়ে তুলবো”।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু মঙ্গলবার রাতে নবীনগর রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন,আসছে ৬ ডিসেম্বর নবীনগর উপজেলা গণপরিষদ কর্তৃক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল ইসলাম নূর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনাদের মাধ্যমে উপজেলা সকল জনসাধারণকে উক্ত জনসভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট মেহেদী হাসান, নবীনগর পৌর গন অধিকার পরিষদের সভাপতি এম এ নিরব, সাধারণ সম্পাদক রবিন আলী,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ, সহ সভাপতি রেজাউল হক রহমত, চাঁন বাদসা, জাবেদ আহমেদ জীবন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:৪৯   ২১৪ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ
সভাপতি জাফর ও সম্পাদক টুটুল হাতিয়ায় আলীবাজার বনিক সমিতি নির্বাচন সম্পন্ন
হাতিয়ায় কিশোরীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগ
শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ
জামায়েত ইসলামের দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবির



আর্কাইভ