ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ। আজ বুধবার ৩ ডিসেম্বর সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মাতৃহারা নিহত শিশু ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ গ্রামের  মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যা থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এলাকায় মাইকিং করেও সারা দিন-রাত খোঁজাখুঁজির পর সকালে তার বাবা পাশের বাড়ির এক ঘরে তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় যুবক কাশেম মিয়া বলেন, এ ধরণের ঘটনা আমাদের এলাকায় প্রথম, আমরা এর সর্বোচ্চ বিচার চাই, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

নিহতের বাবা মনুছ মিয়া বলেন, আমার মা ছাড়া মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানা যাবে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:০৭   ১২২ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু



আর্কাইভ