ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার:মাহবুবের রহমান শামীম

খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার:মাহবুবের রহমান শামীম


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার:মাহবুবের রহমান শামীম

নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।”

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান শামীম বলেন, “সারা দেশের মানুষ উদ্বেগে উৎকণ্ঠার মধ্যে আছে। নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আমরা লাগাতার আন্দোলন করেছি, তবুও বিগত সরকার কর্ণপাত করেনি। আজ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও তার সুস্থতার জন্য দোয়া করছেন ও খোঁজখবর নিচ্ছেন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি আবারো আমাদের নেতৃত্ব দিতে পারেন।”

সভায় কৃষক দলের হাতিয়া উপজেলা আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম হকসাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোসলে উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তছলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়ার রোগমুক্তিতে সকলের কাছে দোয়া চেয়েছেন । একই সঙ্গে তারা হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩৮   ১৬৫ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ