ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেলো অসহায় বিমলা

অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেলো অসহায় বিমলা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেলো অসহায় বিমলা

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের বেলতলী গ্রামের অসহায় বৃদ্ধা বিমলা হাজং অবশেষে পেলেন মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। বহু বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা এই বয়স্ক নারী সম্প্রতি একটি নতুন ঘর উপহার পেয়েছেন মানবিক উদ্যোগের অংশ হিসেবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ ঘর নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পুরো উদ্যোগের তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় ঘর নির্মাণের সব কাজ সম্পন্ন হয়।

ঘর পেয়ে আবেগঘন কণ্ঠে বিমলা হাজং বলেন, জীবনে কখনো ভাবিনি নতুন ঘর পাব। ভাঙা ঘরে কত কষ্টে থাকতাম… আজ যেন নতুন জীবন শুরু হলো।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি শুধু ঘর নয় অসহায় মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। তাদের প্রত্যাশা, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় পাশে থাকবে।

বিমলা হাজং-এর নতুন ঘর উদ্বোধনে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটাই প্রমাণ করে মানবিকতা রাজনীতির ঊর্ধ্বে, আর এক টুকরো আশ্রয় মানুষের জীবনে এনে দিতে পারে নতুন আলো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩৭   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ