ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষার্থীকে পরিক্ষার হল থেকে টেনে-হিঁচড়ে বের দিলো শিক্ষকরা

শিক্ষার্থীকে পরিক্ষার হল থেকে টেনে-হিঁচড়ে বের দিলো শিক্ষকরা


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫


শিক্ষার্থীকে পরিক্ষার হল থেকে টেনে-হিঁচড়ে বের দিলো শিক্ষকরা

পিরোজপুর: কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার শুরুর ১৫ মিনিট আগে জোর করে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে হল থেকে বের করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থীরা জড়ো হলে সহকারি শিক্ষকরা স্কুল থেকে বের করে দেয়ায় সময় অভিবাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ খবর পেয়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বিদ্যালয়ে এসে অভিবাবকদের ডেকে শিক্ষার্থীদের প্রবেশ করিয়ে পরীক্ষা শুরু করে দেন।
অভিবাবকরা জানান, অত্র বিদ্যালয়ের শিক্ষক অসিম, মঞ্জুয়ারা,রাজলক্ষী কুন্ডু,ভারতীয় সাহা, লিটন কর,স্বপন সহ অন্যান্য সহকারী শিক্ষকরা পরীক্ষার হলে প্রবেশ করে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে বের করে দেন। এ সময় উপস্থিত অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে ছোট-ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাউখালী উপজেলা নিবার্হী অফিসার স্বজল মোল্লা জানান, পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের বের করে দেয়ার খবর পেয়ে আমি স্কুলে ছুটে গিয়েছি, শিক্ষকরা কাজটি ঠিক করে নাই, তাদের পরীক্ষা নেয়ার নির্দেশ দিলে তারা আবার পরীক্ষা নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, সহকারী শিক্ষকরা তিন দফা দাবীর কমপ্লিটল শট ডাউন কর্মসূচি পালনের জন্য পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদের বের করে দিলে, পরবর্তীতে ইউএনও মহোদয় ও শিক্ষা অফিসারদের মধ্যস্থতায় উক্ত শিক্ষকরাই আবার পরীক্ষা নিয়েছে।
শিক্ষার্থীর অভিভাবক আব্দুস শহীদ জানান, পরীক্ষার হল থেকে শিক্ষকরা জোর করে ছাত্রছাত্রীদের বের করে দিলে এতে শিক্ষার্থীরা ভয় পায়।
উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান, জানান,খবর পেয়ে আমি বিদ্যালয় গিয়ে আমি, ইউএনও স্যার, সহকারী কমিশনার (ভূমি) নির্দেশ দিলে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে তারাই আবার পরীক্ষা নেয়। বিষয়টি আমি উচ্চ পর্যায়ে জানিয়েছি।
‘

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৮   ১৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ